তিন অক্ষরে নাম তার পানিতে বাস করে, প্রথম অক্ষর বাদ দিলে স্বাদে মিষ্টি করে। বল কি তার নাম? উত্তর মাগুর কঠিনমজার
আমি তোমাকে দুটো জিনিস দেবো যার একটি, সব সময় বসে থাকে কখনো দাঁড়ায় না, আর দ্বিতীয়টির ক্ষুধা এত বেশি তাকে যতই দেবে ততই খাবে। বল কি নাম জিনিস দুটির? উত্তর পাথর ও আগুন মজার
আমি পড়ে গেলে ছোট হয়ে যাই কিন্তু যে আমাকে দেখে হাসে আমিও তাকে দেখে হাসি, বলো আমি কে? উত্তর আয়না মজার
বলতো কি এই মামার নাম, যে দিনে দেখা দেয় কিন্তু তাকে দেখা যায়না, আর রাত্রে সে থাকলেও তার দেখা পাওয়া যায় না? উত্তর সূর্য মামা কঠিনমজার
তিন অক্ষরে নাম তার, যাতে তৈরি তাতেই ভাসে, শেষের অক্ষর বাদ দিলে বিয়ের পিঁড়িতে বসে উত্তর বরফ কঠিনমজার