মাতৃভাষা বাংলায় সবচেয়ে সুন্দর এবং ব্যতিক্রমধর্মী ব্লগে আপনাকে স্বাগতম।
ইতল বিতল এমন একটি জায়গা যেখানে লেখকগণ তাদের জীবনের গল্প এবং অভিজ্ঞতা শেয়ার করেন।
একই প্লেলিস্টের বাইরে কিছু শুনতে চাইলে অনলাইন রেডিও হতে পারে নতুন সুর চেনার একটি উপায়। অপরিচিত ভাষার গান, আলাদা বাদ্যযন্ত্র কিংবা ভিন্ন ছন্দ আপনার আগ্রহ জাগাতে পারে। তবে সব স্টেশন একই ধরনের অনুষ্ঠান চালায় না। পছন্দ খুঁজতে একটু সময় দেওয়াই ভালো।পরিচিত ভাষা থেকে শুরু করু...
গণঅভ্যুত্থান মানেই বিপ্লব নয়: রাজনৈতিক পরিভাষার তাত্ত্বিক বিভ্রান্তি
দেশের অধিকাংশ রাজনৈতিক নেতা, এমনকি একাডেমিক পরিসরের অনেকেই অনায়াসে বিপ্লব (Revolution) শব্দটিকে গণঅভ্যুত্থান (Mass Uprising) কিংবা বিদ্রোহ (Rebellion)-এর সমার্থক হিসেবে ব্যবহার করেন। কোনো সরকারের পতন ঘটলেই তাকে বিপ্লবের মহিমায় অভিষিক্ত করার এক অদ্ভুত প্রবণতা আমাদের রাজনৈতিক...স্বাধীনতার নামে সাম্প্রদায়িকতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অবরুদ্ধ মনস্তত্ত্বের সংকট
একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনস্তত্ত্ব যখন ধর্মীয় পরিচয়ের শ্রেষ্ঠত্ব প্রদর্শনের মধ্যে আত্মতৃপ্তি খুঁজে পায়, তখন তা কেবল শিক্ষাঙ্গনের সংকট থাকে না, সমগ্র সমাজের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় যেখানে মানুষের চিন্তাকে মুক্ত করার কথা, সে...বিশ্ব পিয়ানোবাদক দিবস: ৮ নভেম্বর, সুরের পেছনের মানুষদের প্রতি এক বিশেষ সম্মান
বিশ্ব পিয়ানোবাদক দিবস: ৮ নভেম্বর, সুরের পেছনের মানুষদের প্রতি এক বিশেষ সম্মানপিয়ানো এমন একটি বাদ্যযন্ত্র, যা একদিকে যেমন শক্তিশালী ও নাটকীয় হতে পারে, অন্যদিকে তেমনি অত্যন্ত কোমল, ব্যক্তিগত ও আবেগপূর্ণও হতে পারে। একটি বড় কনসার্ট হল থেকে শুরু করে ছোট্ট একটি ঘর, সঙ্গীত ব...
গাহি তাহাদের গান—স্বাধীনতার লাগি যাহারা আনিল বিপ্লব অভিযান।শ্রমহেতু চিরক্লান্তির লগনে যাহাদের পথচলা,নবযুগের সূচনা আনে যাহাদের আনন্দ উচ্ছ্বলা।রহস্য আস্বাদনে চাঁদে-মঙ্গলে যাহারা ছুটে চলে,তটিনীর মতো অচিনপুরে হেলিয়া-দুলিয়া চলে।মাটির চিবুকে আঘাত হানি সোনালি ফসল তোলে—প্রভুর সৃষ্ট...
৪১ দিন পর ছেলেকে ফিরে পেলেন বাবা, কিন্তু ৯ সেকেন্ডের সেই ভিডিওটা আজও মুছতে পারেননি
থানার ডিউটি অফিসার আমাকে বলেছিলেন, চব্বিশ ঘণ্টা দেখেন। বাচ্চা রাগ কইরা কোথাও হয়তো গেছে, ঠিকই ফিরা আসবো।আমার ছেলে ফিরেছিলো।ঠিক একচল্লিশ দিন পর। আমার দোকান থেকে সাতশো গজ দূরের একটা আধাপাকা বিল্ডিংয়ের নিচতলা থেকে।ময়নাতদন্তের রিপোর্ট বলছে, তার আঠারো দিন আগেই ও মারা ...
ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব হলে হয়তো আরও গ্রাম বা চরাঞ্চলে চলে যেতেন। ধর্মেশ্বর নিতান্ত একজন ভালো মানুষ, আর তাই হয়তো ...
আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুঃসময়রেখে যাচ্ছি নিষ্ঠুরতা, অস্থিরতা, বিপর্যয়রেখে যাচ্ছি ধ্বংসলীলা, বনের উল্লুক, ভাঙা তীর, বেদখল নদী, কৃষ্ণাভ জল বুড়িগঙ্গার, রেখে যাচ্ছি প্রতিহিংসা।তোমাদের জন্য রেখে যাচ্ছি হিন্দু নিধন প্রকল্প, রেখে গেলাম খুন, ধর্ষণ, নিপীড়ন, সন্ত্রাস, চাঁদাবা...
প্রেমে পড়া মানুষ যেমন,নিজের সর্বনাশটুকুওউৎসব ভেবে বিলিয়ে দেয়—আমিও তাই দিয়েছিলাম,ঘুম দিয়েছি, অহংকার দিয়েছি,রাত জেগে লেখা আমার সমস্ত গোপন কবিতাওতোমার দু’হাতের কাছে সমর্পণ করেছি।তারপর...?তারপর.. একদিন তুমি চলে গেলে ।ঠিক যেমন রাষ্ট্র ভেঙে গেলেমানচিত্রে কিছু নদী একা হয়ে যা...
কনার কথা ঘন ঘন,সুধার কথা ফাও;সত্য কথা শুনিবেন তো,হাসুর কাছে যাও।জনার কথা বেশি বেশি,মনার কথা কম;মিনার কথা মিনমিনে তো,হিরোর হিরিমবম্ব।যদুর কথা বড়ই আজব,কদুর রাও বন্ধ;বুধুর কথা এলোমেলো,ভানুর রাও ছন্দ।রাজের কথা লম্বা-চওড়া,যশের কথায় সুখ;হরির কথা অতি সোজা,শনির কথায় দুখ।
...