প্রথম পাতা > যুবক অনার্য (Page 2)
Earthquake

দরোজা

শহর জুড়ে ভূমিকম্প হলোশখ করে গড়া ইমারত ছেড়েধনী দরিদ্র সকলেএক কাতারেরাস্তায় দাঁড়িয়ে গেলোআহা কী এক প্রাকৃতিক সাম্যবাদদুর্যোগে ধাওয়া খেয়ে সাম্য করে নিলোসড়কেগলিতেরাস্তার মাঝখানেকম্পন শেষে ধনীরা ফিরে গেলোসুরম্য ইমারতেপুনরায় বৈষম্যবাদ-ধনীদরিদ্রবড়োলোকছোটোলোকমানুষেরা ভুলে যায়মৃত্যু রেখেছে খুলে সহস্র দরোজার মুখ

পুরোটা পড়ুন
Religion

মানুষ

সমস্যাটা কোথায় - সবাইতো মানুষকেউ ভাত খায় কেউ মুড়িকেউ খায় মাছ নিরামিষ কেউসমস্যাটা কোথায়- সবাইতো মানুষকেউ হিন্দি বলে কেউ ইংরেজিবাংলা বলে কেউসবাই-ই মানুষ কেউ কালো কেউ শ্যামা কারো বর্ণ সাদাসবাইতো মানুষ তবে কেনোকেউ হিন্দু কেউ মুসলিম কেউ বা খ্রিস্টানকেউ মরে গেলে আমরা কি বলি একজন বৌদ্ধ মারা গেছেনবলিনা - একজন

পুরোটা পড়ুন
See you soon, girl. I am alone.

সত্যি কইতাছি, জরিনা

পুতুল খেলার দিনশেষে আমার লগে তুমি খেলসিলা কানামাছিসেই কথা, জরিনা, তোমার কি মনে আছে?খেলা শেষ না হইতেই তুমি ছুইটা যাইতা নয়া মাঠের কিনারেতোমার কী দোষ কওদ্যাশটার মইধ্যে বেবাক মানুষই নয়া ময়দান খুঁইজা পেরেশানমঞ্চে উইঠা বেবাক মানুষ নীতি কথা কয়আর নাইমা গেলেই মঞ্চ ভুইলা যায়এক খেলা শেষ না কইরা শুরু করে

পুরোটা পড়ুন
Abu Sayed

২০২৪

মা,আর কয়েকটা দিন অপেক্ষা করোআমাকে নিয়ে একদম চিন্তা করো নাআমি যেখানে আছি খুব ভালো আছিআমি এখানে একা নই আমার সংগে আছেনসাঈদ ভাই মানে সেই শাশ্বত সুর্যসন্তান আবু সাঈদযিনি পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েশহিদ হয়েছিলেন শুধু একটি পতাকা ভালোবাসে বোলেআছে সেই কিশোর ছেলেটি যে নির্মাণাধীন দালানের কার্নিশ ধরে ঝুলে ছিলো আর

পুরোটা পড়ুন
Poem of Jubok Anarjo

আমি

আমি। প্রাতিষ্ঠানিক নই। প্রতিষ্ঠান-বিরোধী হতে গিয়ে নিজেই হয়ে উঠিনি এক প্রতিষ্ঠান।বড়োজোর তোমাদের অই পারফিউম মাখা আধুনিকতাকে স্রেফ অস্বীকার করেছিলাম।স্বীকৃতি দিতে চেয়েছিলাম আমার ঘাম আর জমাটবদ্ধ রক্তের দুর্গন্ধকে।আমি। প্রেমিকাকে বুকে নিয়ে ভাবি গণিকাগমনের কথা।গণিকালয়ে গিয়ে প্রেমিকার মুখ ভেসে উঠে বোলে অনুতপ্ত হইনি কোনোদিন কারণ আমি জানি- প্রেম ও কামএক নয়, কারণ

পুরোটা পড়ুন
Lady

একটি রেলস্টেশনের গল্প

তুমি চলে যাবার পররাত্রিরা আজো হতে পারে নি অন্ধকারহীনচলে গিয়ে তুমি নিশ্চয়ই বেঁচে গেছোজেলভাঙা কয়েদির মতোআমার মত এক অর্ধ উন্মাদআর ভেগাবন্ডের সংগে ডোবার পাশ দিয়েকাঁচা রাস্তায় হেঁটে হেঁটে ক্লান্ত হবারমানে নেই কোনোচলে গিয়ে বুঝতে পেরেছো তুমিপ্রেম এক সাময়িক প্রতারণাচিরস্থায়ী উপমা এখানে নিয়মসিদ্ধ নয়অভ্যাসবশে দু'চার‍টে প্রেম তো মামুলি বিষয়এসব নিয়ে ভাববাদী

পুরোটা পড়ুন
Rain

বৃষ্টির কবিতা

বৃষ্টিতে ভেজা সামান্য কিছু নয়ভিজতে হলে আকাশে ভাসতে হবে মেঘমেঘের সঙ্গে মেঘের হবে বিয়েমেঘকে হতে হবে গর্ভবতীতারপর প্রসববেদনা-এতোকিছুর পরে তবেই তো বৃষ্টির দেখাতোমাকেও পেতে হবে ফুরসতঅথবা অফিস কিংবা বাজারে যাবার বেলায়ভুল করে ছাতা বাড়িতে ফেলে যেতে হবেদুইপাশে বৃক্ষ-সারি মাঝখানে নিবিড় সড়কসঙ্গে তোমার প্রেমিকা এক শোভা পেতে হবেবৃষ্টিতে ভেজা সামান্য আয়োজন

পুরোটা পড়ুন
Fire burn

পোড়া লাশের গন্ধ

পোড়ালাশের গন্ধে ভিজে গেছে মাটি ।রাষ্ট্রযন্ত্রের টহলদার ছায়াএড়িয়ে কৌশলেমধুর ক্যান্টিনে যাইখুঁজে ফিরি ড. মিলনরউফুন বসুনিয়া।আমাদের শব্দবন্ধে নিষেধাজ্ঞারজারি হলো প্রজ্ঞাপনআমাদের পদচারণায়পরিপত্র - সীমাবদ্ধতার।বারুদের শব্দ বেওয়ারিশ -আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীআইন অমান্য ক'রেবেয়নেটে বিধ্বস্ত করেছে শহর।১৪৪ ধারাফেলতে হবে ভেঙেযাত্রা শুরু হবে মধুর ক্যান্টিন থেকে।পুনরায় তবে কি জন্ম নিয়েছেআরেকটি ক্ষত বাংলার বুকে!মধুর ক্যান্টিনে যাইপ্রাগমেটিক

পুরোটা পড়ুন

ফুলের বাগানে সাপ

আজকাল যখন তুমি আমার দিকে তাকিয়ে থাকোমনে হয় তাকিয়ে আছো অন্য কারো চোখেআজকাল যখন হাত বাড়িয়ে দু'হাতে হাত রেখে হাঁটো মনে হয় তুমি ধরে আছো অন্য কারো হাতমনেই হয় না যে তুমি হাঁটছো আমারই হাত দুটি ধরে আজকাল যখন আমাকে ছুঁয়ে দাওপরিভ্রমণ করো আমার সমস্ত সৌরভ জুড়েমনে হয় তুমি সাঁতার

পুরোটা পড়ুন
May day

পহেলা মে

মাটির মেয়েমাটি কেটেমাথায় করে নিয়েমাটির সিঁড়ি বেয়েপাথর-হৃদয় সভ্যতাকেবানিয়ে দেয়                 দালানচাল-চুলো নেইলজ্জা ঢাকার ন্যাপকিন নেইশুকিয়ে কাঠএক চিলতে শরীরটুকুই                   চালান।

পুরোটা পড়ুন