প্রথম পাতা » কবিতা » বৃষ্টির কবিতা

বৃষ্টির কবিতা

Rain

বৃষ্টিতে ভেজা সামান্য কিছু নয়
ভিজতে হলে আকাশে ভাসতে হবে মেঘ
মেঘের সঙ্গে মেঘের হবে বিয়ে
মেঘকে হতে হবে গর্ভবতী
তারপর প্রসববেদনা-
এতোকিছুর পরে তবেই তো বৃষ্টির দেখা

তোমাকেও পেতে হবে ফুরসত
অথবা অফিস কিংবা বাজারে যাবার বেলায়
ভুল করে ছাতা বাড়িতে ফেলে যেতে হবে
দুইপাশে বৃক্ষ-সারি মাঝখানে নিবিড় সড়ক
সঙ্গে তোমার প্রেমিকা এক শোভা পেতে হবে

বৃষ্টিতে ভেজা সামান্য আয়োজন নয়
বৃষ্টিতে ভিজতে হলে মাথার উপরে
একটা মস্ত আকাশ তুলে নিয়ে
দুর্দান্ত হেঁটে যেতে হবে

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *