আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ জনপ্রিয় বাণীদুঃখভালোবাসা
যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ দেশপ্রেমস্বাধীনতা
ভুল ভেঙ্গে গেলে ডাক দিও, আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায় তোমার লিখে দেবো একখানা প্রিয়নাম - ভালোবাসা - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ভালোবাসা
একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ একাকিত্বজনপ্রিয় বাণী