আজ শীতে পৌষের মেলা
সাথে হবে দুজনার পাশা খেলা।
জুয়ারি মন চতুর
ভালোবাসার পণে জমে উঠে আসর।
মন বলে তোকে হারাবো না আমি!
হেরে গিয়ে লোটে নেই জয়ের হাসি।
প্রেমের ভিখেরি তো তাই পকেট ফুটো!
শব্দে মহারাজ শব্দেই বাকপটু।
শেষ বাসে উঠেছি জানি না শেষ ঠিকানা
এ জুয়ারি মন জানা অজানা মানে না।
অন্ধকারে আলোর চোখে অবাক দৃস্টি!
দুই পায়ে এক অপরুপ পথ পথের সৃষ্টি।
কত বেগে পৃথিবী ঘুরে কি টের কি পাই তার?
পরিব্রাজক মন চোখে চোখ রাখে বার বার ।
এই জুয়ারি মন হেরে যায় জেতার আনন্দে।
ভুলে যাই খেলার নিয়ম কানুন সুর ও ছন্দে।
শেষ বাসে উঠেছি জানি না শেষ ঠিকানা।
তোমার ঠিকানাই আমার ঠিকানা।।
যদুনন্দি বাজার, ফরিদপুর
সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
৬।১২।২২
