প্রথম পাতা » কবিতা » রক্ত দান

রক্ত দান

Blood Donation

রক্ত দিতে দ্বিধা নহে
করবো মোরা দান,
মোদের রক্তে বেঁচে থাকুক
অন্য কারো প্রাণ।

রক্ত দিলে তৃপ্তি মেলে
বাড়ে মনের বল,
রক্ত দিতে লোক সমাজে
থাকে না আর ছল।

তোমার রক্তে বাঁচে যদি
অচেনা এক জান,
মনে রেখো সেজন তোমার
বাড়িয়ে দিবে মান।

চার মাস ক্রমে আমরা যদি
রক্ত করি দান,
থাকবে না ভয় স্বাস্থ্য নিয়ে
বাঁচবে শতো প্রাণ।

আপন চিত্ত সুস্থ রেখে
চলো এগিয়ে যাই,
চলো সবাই সঙ্গী হয়ে
সাম্যের গান গাই।

কচাকাটা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Saimum Habib
সাইমুম হাবীব
লেখালেখি কে এখনো পেশা হিসাবে নিতে পারি নি বটে কিন্তু একটা চরম নেশায় রূপ নিয়েছে ঠিকই। তাই শখ কিংবা নেশার বশবর্তী হয়ে অবিরাম লিখে যাচ্ছি। সবার সহযোগিতা কামনা করছি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *