বন্ধ ঘড়ির কাটা হৃৎপিন্ডের মতো ঢিপ ঢিপ করে উঠল, রাজসিক আসিবে তাই –
পদ্মা-মেঘনা-যমুনার জলে গুঞ্জন অবিরল
রাজসিক আসিবে ভাই –
লক্ষ লক্ষ মুক্ত বিহঙ্গ অপেক্ষার প্রহর গুণে,
রুদ্ধশ্বাসে চেয়ে থাকে চাতক, বক, দাঁড়কাক
নির্ঘুম নিশি জাগে বনফুল, বনস্পতি, বরুণ
আজ তাদের প্রাণনাথ আসিবে গো –
দুইশ আটাশি দিনের বাণিজ্য শেষে
ফিরিবেন সওদাগর-
জীবনকে পণ্য করেছেন, বিলিয়েছেন অবিরত
একটি দেশ আর স্বাধীনতার প্রশ্নে অবিনত
তাঁহার প্রত্যাবর্তনের তর সহে না তো!
রাজসিক ফিরে এলেন বীরের বেশে
কহিলেন কিছু কথা ক্ষণিক হেসে
চারিদিকে বাজিল জয়ডঙ্কা
কেটে গেলো বাঙালির ভয়শঙ্কা!
রাজসিকের ফিরে আসা ছিল প্রয়োজন
কে করিত তবে স্বাধীনতার পূর্ণ সত্যায়ন!!
রাজসিকের প্রত্যাবর্তন
