প্রথম পাতা » কবিতা » মা আমার জয়গান

মা আমার জয়গান

Mother

আজ ধরায় বারির আবাহন,

উদাস করে ব্যাকুল মন।

মাগো আমার গগন নীড়ে,

কাঁদছে বুঝি আমায় ভেবে।

ওমা তুমি কেঁদো নাকো,

তোমার খোকন আছে ভালো।

কাঁদলে তুমি আকাশ কাঁদে,

পাহাড় কাঁদে ঝর্ণার বেশে।

প্রভুর দরবারে করি মিনতি,

মা যেন হয় চিরসুখী।

মায়ের মুখের শুভ আশিসে,

খোকার প্রাণে শান্তি আসে।

তোমার ছায়া হৃদয় জুড়ে,

রবে মাগো ঝড় বাদলে।

যতই যাই দূর দেশে,

তোমার স্মৃতি পড়ে মনে।

তোমার তরে নিবেদিত প্রাণ,

মাগো তুমি আমার জয়গান।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *