প্রথম পাতা » কবিতা » কথায় পরিচয়

কথায় পরিচয়

Talking

কনার কথা ঘন ঘন,
সুধার কথা ফাও;
সত্য কথা শুনিবেন তো,
হাসুর কাছে যাও।

জনার কথা বেশি বেশি,
মনার কথা কম;
মিনার কথা মিনমিনে তো,
হিরোর হিরিমবম্ব।

যদুর কথা বড়ই আজব,
কদুর রাও বন্ধ;
বুধুর কথা এলোমেলো,
ভানুর রাও ছন্দ।

রাজের কথা লম্বা-চওড়া,
যশের কথায় সুখ;
হরির কথা অতি সোজা,
শনির কথায় দুখ।

কেবা ভালো, কেবা মন্দ-
দু-এক কথায় হয়;
বললে কথা, কথার কথা-
কথায় পরিচয়।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার (Kowshal karmaker), গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *