জীবন মন্থিত যত রূপ রস!
শত-সহস্র পুস্প গন্ধের নির্যাস।
রেখেছি পুষে হৃদয়াতলে প্রণয়ের আধার,
অতীব যতনে নয়নের অলক্ষ্যে সবার।
বিষের বাঁশরীতে তুলেছি বীণার ঝংকার,
পৌঁছেনি কস্মিনকালে কভু কর্ণমূলে তোমার।
মনো বীণার শ্রুতিমধুর সুরেলা ঝংকারে,
আন্দোলিত করেনি তোমার হৃদয় মাঝে।
তব মন মন্দিরের চৌকাঠ পেরুতে
পারিনি কোন কাল,কোন ক্ষণে।
নিভৃতচারী আমি একটু পুলকের খোঁজে,
চলেছি নিরন্তর পথঘাট,মাঠ বেয়ে।
দিকহারা, বিপর্যস্ত আমার ক্লান্তির শ্রান্তে,
হয়নি পৌঁছা সেই পথের প্রান্তে।
কবে এ বিভীষিকা শেষ হবে!
নিভেছে আশার প্রদীপ প্রলয় ঝড়ে।
সমুদ্রের ফেনিল অথৈ নোনা সরোবরে,
সমাধিস্থ হব আমি তোমায় ভালবেসে।
