প্রথম পাতা » কবিতা » কাক ও কোকিল

কাক ও কোকিল

Crow and cuckoo

মধুসখা, তুমি এমন কেন?
আস হর্ষ দিবসে,
ডাক মিষ্টি স্বরে
গমন করো বিকাশের সমাপ্তিতে।

কি দেও তুমি
মানবের কল্যাণে?
শুধুই সুর, নাকি আরও কিছু
কেন এতো নাম তোমার জনে জনে?

পরভৃৎ কি এতোই খারাপ?
নেহাৎ সে কালো, কিন্তু সেই তো ভাল,
যুগে যুগে সে করিছে কল্যাণ
মানব ভুলিয়াছে কি তার অবদান?

সুসময়ে অনেক বন্ধু জোটে
অসময়ে পাশে থাকে কয়জন?
তাই কোকিল নয়
কাক আমার আপন জন।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার (Kowshal karmaker), গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *