প্রথম পাতা » কবিতা » নিন্দুক

নিন্দুক

Cynical vs. Envious

নিন্দুকেরে বাসি ভালো, হিংসুকেরে নয়,
হিংসুকেরে ঘৃণা নয়, করি তাদের ভয়।
হিংসুকের দীর্ঘশ্বাস হিংসেতে তৈরি,
কথায় কথায় হবে পরস্পরের বৈরী।

হিংসার তীব্র অনলে জ্বলে কত জন,
ভেতর পুড়ে আঙ্গার কত সরল মন।
নিন্দুকের কথায় যদি দেয় মনোযোগ,
পশু থেকে মানুষ হবে কত খারাপ লোক।

হিংসুক না নিন্দুক, ধরতে যদি পারো,
জীবন গড়া সোজা হবে নিন্দুকেরে ধরো।
নিন্দুকেরা ভুল পথ শুধরে দিতে পারে,
তিলে তিলে হবে শেষ হিংসুক যদি ধরে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার (Kowshal karmaker), গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *