মামদো ভুতটা ইদানিং প্রায় ফোন করে
আলো নিভিয়ে বসে থাকে অন্ধকারে
চশমার গ্লাসটা চকচকে,আর দেখি ঠোঁট
মনের যত স্মৃতি আছে সবই হয় জোট।
আমাকে ভয় দেখিয়ে দারুন মজা নেয়
আমার অন্তরাত্মা কাঁপে জানিনা কি চায়
তাঁকে নিয়ে কখনও বলিনি মন্দ কিছু
তবুও জানিনা কেন ছাড়ছেনা আমার পিছু।
ভেবে নিওনা আমি ভয় পেয়েছি
কত ভুত এমন নুন-ঝালে খেয়েছি।
ভুতের ফোন
