অক্ষমের লোভ আলাদিনের প্ৰদীপের গুজব শুনলেই একেবারে লাফিয়ে ওঠে। - রবীন্দ্রনাথ ঠাকুর আচরণজনপ্রিয় বাণীটাকাসমাজ
আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে। এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ জনপ্রিয় বাণীদুঃখপরিবর্তনভালোবাসা
মুগ্ধ চোখে চেয়ে চেয়ে থেকেছে সে পৃথিবীর বয়সের দিকে, আলো আর আঁধারের দিকে, বৃত্তাবদ্ধ জীবনের দিকে। কিছু সে চায়নি তবু, চেয়েছে সে সবচেয়ে বেশি- একখানা গৃহ নয় সারাটা পৃথিবী - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ সুখ
কবিরা বাঙলায় বস্তিতে থাকে, সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদে - হুমায়ুন আজাদ সমাজ