রেকি করা বলতে কোনো কাজ করার আগে জায়গা পরিদর্শন ও তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বুঝায়।
রেকি (Recce) – পর্যবেক্ষণ:
- অর্থ: এটি ‘Reconnaissance’ (রেকনেসাঁস) শব্দের সংক্ষিপ্ত রূপ, যা কোনো কাজ, যেমন ডাকাতি বা সামরিক অভিযানের আগে, সেই স্থান, তার সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়।
- উদাহরণ: “ডাকাতরা ডাকাতির আগে রেকি করে গিয়েছিল।”
Reconnaissance শব্দের অর্থ
বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা ডিকশনারি অনুযায়ী:
re.con.nais.sance [রিক’নিসন্স] n ১ [U] শত্রুপক্ষের অবস্থান, তাদের শক্তি ইত্যাদি জানার উদ্দেশ্যে পরিচালিত তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান। ২ [C] (লাক্ষ.) যে কোনো ধরনের কাজ শুরু করার পূর্বে প্রাথমিক জরিপ।
সুতরাং রেকি করা বলতে আমরা বুঝবো কোন ঘটনা ঘটানোর আগে সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। রেকি করার মূল উদ্দেশ্য হলো যেন পরিকল্পনা প্রণয়ন করা সহজ হয়। রেকি করা শব্দটি সাধারণত ডাকাতি বা অভিযানের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
