প্রথম পাতা » কবিতা » বিপ্লব জ্বেলে দি

বিপ্লব জ্বেলে দি

Osman Hadi

এখন সময় নয় কথার বুলেটে কাচ ভাঙা
এখন সময় নয় কাব্যের খই দিয়ে রাঙা
এখন সময় হলো রক্তের বদলা রক্তের
এখন সময় হলো সশস্ত্র যুদ্ধের

এখন-

যখন চাদ্দিক ছেয়ে আছে ঘাতকের নিঃশ্বাস
বিচারবিহীন এক অবিচারী ত্রাস
ভিনদেশেী বীর্যের ইশারায় দেশীয় কুকুরছানা
খুঁজে ফেরে স্বপ্নের হাড়
ওসমান হাদি ভাই বুলেটবিদ্ধ আর
আততায়ী পালতক শেমিজের তলে
যখন রাষ্ট্র নিজেই যেনো বা খুনি
অপর এক রাষ্ট্রের দাস
তখন সশস্ত্র যুদ্ধের খুব প্রয়োজন

তখন-

এখনই সময় মৃত্যুকে চুমু দিয়ে
জন্মের স্বাদ নিতে রাজপথে নামি
কথা নয় বিপ্লব জ্বেলে দি অস্ত্রগন্ধময়
জুলাই আসুক নেমে
এদেশে শোভা পাক সার্বভৌমত্বময়
এক অথই আগামী

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *