প্রথম পাতা » কবিতা » খোকার ইদ

খোকার ইদ

Eid of baby

ধুম পড়েছে কেনাকাটার
সামনে খুশির ইদ,
আগে থেকেই খোকন সোনা
ধরছে বড্ড জীদ।

নতুন জামা কিনবে খোকা
সাথে নতুন টুপি,
এই কথা তার দিদার কাছে
বলেছে সে চুপি। 

নতুন জামা নতুন টুপি
পাবে রিমোট গাড়ি
দিদা বললো বাবার সাথে
করবে না আর আড়ি। 

খোকন সোনা খুশি হয়ে
গলা ধরে দিদার,
তুমি থাকতে আমার আবার
চিন্তা কীসের আর!

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

মো. আশতাব হোসেন
গ্রাম: ইসলামাবাদ, ডাকঘর: বলদিয়া; ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *