চিন্তিত শ্বশুর মশাই
আসে না কেনো মেয়ের জামাই!
জামাই গেছে দুইদিন হয়
আছে আবার লকডাউনের ভয়!
করোনায় ভয় নাই
মেয়ের জামাই আসা চাই।
জামাই বাবাজি আসার বেলায়
করোনারা নাকি দূরে পালায়!
ছুটি-ছাঁটার যতো মাস
মেয়ে-জামাই বারোমাস।
খরচা-পাতির ঠেলা যতো
ছেলেরা আছে মনের মতো।
জামাই-শ্বশুর জিন্দাবাদ
করোনার মাথায় হাত।
