ভুত
ভুতের দেশে ভুতের বাড়ি
ভুতের প্রিয় রাত,
ভুতের আছে লম্বা কালো
তিরিশ জোড়া দাঁত।
ভুতের লম্বা ঝাকড়া চুল
খিলখিলিয়ে হাসে
আধাঁর হলে রাতের বেলায়
ভুতেরা সব আসে।
বেজায় কালো ভুত দেখতে
ইয়া লম্বা হা,
মাথাটা তার আকাশটা ছোঁয়
মাটিতে তার পা।
ভুত হলো ভীষন পাজি
ভয় দেখাবে শুধু,
ভুত দেখে ভয় পেয়ে সব
চোখে দেখে ধুঁধুঁ।
তারা ঝিকমিক
তারা ঝিকমিক
তারা ঝিকমিক
রাতের আকাশ ভরা
জ্বলছে নিভছে
রঙ বেরঙয়ের
লক্ষকোটি তারা।
রাতের কালো
আলোয় ভরে
হাজার রঙের তারা
তারার খেলা দেখে খোকার
মনটা পাগল পারা।
ছুটছে তারা
দিক বিদিকে
জ্বলছে তারা
নিভছে
তারা গুনতে
খোকন সোনা
চোখ দুটো তার টিপছে।
এমনি করে যায়না গোনা
এত তারা হায়
অনেক দূরের আলোর তারা
গুনাই হলো দায়।
শুনেন বলি
শুনেন বলি
কাজের কথা
বিশাল কথার মানে,
এমন কথার অর্থ দেশে
ক’জনইবা জানে?
তারচে আগে
শুনে রাখেন
সেই কথাটা ভাই,
এই কথাটার অর্থ দেশে
কারোর জানা নাই!
শুনেন বলি
কানে কানে
মনে রাখেন ভাই
বড় কথা বলে সবাই
কাজে কেহ নাই।
