প্রথম পাতা » কবিতা » জাহেদুল ইসলাম বাঁধন এর ছড়াসমগ্র

জাহেদুল ইসলাম বাঁধন এর ছড়াসমগ্র

Jahedul Islam Rhyme

‎বাংলা আমার মায়ের সমান

‎তোর ললাটে সিঁদুর দিয়ে ভোরের সূর্যদয়
‎আলতা রাঙা কদম ছোঁয়ায় নিত্য উদয় হয়।
‎তোর বুকে-তে দুগ্ধ বুঝি সঙ্খ নদীর জল
‎যে পানি খায় তৃষ্ণা মিটাই বীর সাহসী দল।

‎‎বাংলা আমার মায়ের সমান জোনাক জোনাক মুখ
‎হাজার বছর আঁচল মেলে দেয় গো আমায় সুখ।
‎যা-ই ছুটে যা-ই দস্যি তনয় স্বপ্ন রাজের দেশ
‎লাল-সবুজের সেই শাড়িটি উড়ন্তময় বেশ।

Mother

‎খোকন সোনা চাঁদের কণা

খোকন সোনা চাঁদের কণা
‎ঘর করেছে আলো
‎ঘুমপাড়ানি গান শুনে সেই
‎রাত্রি কাটাই ভালো।

‎খোকন খোকন মা ডেকেছে
‎সকাল হলো উঠবা
‎অযু করে কায়দা নিয়ে
‎মক্তবেতে ছুটবা।

ছড়ার দেশে

‎ছড়ার দেশে যাচ্ছি চলে
‎ছড়ার দেশে ভাই
‎আছেন যেথা ছড়ার রাজা
‎সুকুমার রায়।

‎ছড়ার দেশে নাচবে কলম
‎উড়বে ঘরের দ্বার
‎আসবে কবি ছড়ার রবি
‎জগলুল হায়দার।

আসবে কবি বসবে পাশে
‎রাখবে হাতে হাত
‎তখন থেকে লিখবো ছড়া
‎আমি দিবস-রাত।

‎ছড়ার রাজা ছড়ার রবি
‎একটু যদি পাই
‎পাঠ শুনাবো ছড়ার ছড়া
‎নিঝুম নিরালায়।

‎টগর তুলি ঠোঙা খুলি

‎টগর তুলি ঠোঙা খুলি, পড়বো ছড়া আয়
‎ফুটছে কলি আসছে অলি, মধু নিয়ে যা-ই।

‎ছুটছে খুকি উঁকিঝুঁকি, দেখবে মোচাক আর
‎একলা তো নয় খোকাও যাবে, মহান-এ কারবার।

‎খুকুর পায়ে ঘুঙুর বাজে, ঝুমুর ঝুমুর ছন্দ
‎আজ নাকি তার ইস্কুল এবং মক্তব ও বন্ধ।

‎প্রভাত সুর

‎একটি মোরগ হাঁক ছেড়েছে
‎আগ থেকে সে ভোরে
‎পাখির দলে জীবন ফড়িং
‎মানুষ ঘুমের ঘোরে।

bird

পাখির মতো উড়ে যেতাম

‎মানুষ কি আর মানুষ আছে! হৃদয় আছে নাকি?
‎কখন কবে মানুষ ছিলো! আমার জানা বাকি।

সামনে পিছন ডানে-বামে, সবদিকে সব হায়না
‎মানুষ তো নয় পাখিই হতে, মন ধরেছে বায়না।

আমার এখন ইচ্ছে জাগে, হতাম পাখি বন্য
‎পাখির মতো উড়ে যেতাম, পাহাড় কি’বা অন্য।

‎অল্প

‎অল্প হাসি অল্প কাঁদি
‎অল্প কথায় রেশ
‎অল্প ভালো অল্প খারাপ
‎চলছে দিনও বেশ!

‎অল্প সময় অল্প মিটিং
‎অল্প পথের ধার
‎অল্প বসে অল্প ভাবি
‎অল্পতে হয় সার।

‎অল্পতে হয় গল্প আমার
‎অল্পতে হয় খেলা
‎অল্পতে হায় হঠাৎ করে
‎যাই ফুরিয়ে বেলা।

‎অল্প রসিক অল্প জটিল
‎অল্পতে মন জয়
‎অল্প হাটি অল্প থামি
‎অল্প জাগে ভয়।

‎অল্প আঁকি অল্প লিখি
‎অল্প ভাবায় কবি
‎অল্প ক্ষণে সঙ্গোপনে
‎ভাসে তারই ছবি।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

জাহেদুল ইসলাম বাঁধন
জাহেদুল ইসলাম বাঁধন, একজন সুপরিচিত ছড়াকার ও গীতিকার। তিনি দৈনিক এবং বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত লেখক। তাঁর জন্ম দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। বাবা আব্দুল রাজ্জাক ও মা আনজুমান আরা বেগম। চার ভাই-বোনের মাঝে কবি সবার বড়। কবি'র লেখালেখি শুরু করেন ২০১৭ সাল থেকে। নিয়মিত সমালোচক, সত্যভাষী, স্পষ্টভাষী। কবি জাহেদুল ইসলাম বাঁধন'র জীবনে তিনি বাংলা সাহিত্যের নক্ষত্র সুকুমার বড়ুয়া, আসাদ বিন হাফিজ ও বহু গুণীদের সান্নিধ্য হয়েছে। এবং তাকে বেশি প্রভাবিত করেন দার্শনিক ও বুদ্ধিজীবী আহমদ ছফা' দর্শন।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *