এক পৃথিবী আমার কাছে-মা’ নাকি সে জান্নাহ্,
মায়ের অসুখ, সুখ কিনি চল-সে যে আমার পান্না।
বেদম থেকে আমার যখন-হুঁশ ফিরেছে আল্লাহ,
আমার দূরের পথ চলারই-এক মহা সে পাল্লা।
অবুঝ সেকি অবুঝ আছি-আজ হয়েছি তড়ি,
মায়ের বয়স যেই বেড়েছে-আহ্! বেদনায় মরি।
তোমরা যখন বুঝবে বলো-নিরব ভেবে জান-বা,
মায়ের অসুখ বাড়ছে বয়স-মানবা কি আর মান-বা!?
তাই আমি যে সুখ কিনিতাম-কোথায় বেচে-কেনে!
তন্ন করি দিল-মাদিনা-কিংবা রবের ধ্যানে।
