প্রথম পাতা > রকিবুল ইসলাম
Love you girl

তোমায় ভালবেসে!

জীবন মন্থিত যত রূপ রস!শত-সহস্র পুস্প গন্ধের নির্যাস।রেখেছি পুষে হৃদয়াতলে প্রণয়ের আধার,অতীব যতনে নয়নের অলক্ষ্যে সবার।বিষের বাঁশরীতে তুলেছি বীণার ঝংকার,পৌঁছেনি কস্মিনকালে কভু কর্ণমূলে তোমার।মনো বীণার শ্রুতিমধুর সুরেলা ঝংকারে,আন্দোলিত করেনি তোমার হৃদয় মাঝে।তব মন মন্দিরের চৌকাঠ পেরুতে পারিনি কোন কাল,কোন ক্ষণে।নিভৃতচারী আমি একটু পুলকের খোঁজে, চলেছি নিরন্তর পথঘাট,মাঠ বেয়ে।দিকহারা, বিপর্যস্ত আমার ক্লান্তির শ্রান্তে,হয়নি

পুরোটা পড়ুন
Village house

তোমায় ঢুকতে মানা

গিয়েছিলাম সেদিন হাঁটতে হাঁটতে তোমার হৃদয় বাড়ির উঠানে।আঙিনার দুই পাশে দুটি ঘর।একটি ঘর দক্ষিণ পাশে,সতত আলো বাতাস সহাস্যে যেথা করছে খেলা।অন্য ঘরটি উত্তর পাশে,আঁধারে বেষ্টিত যা, হিম-শৈল বরফে ঢাকা।উত্তর মেরুর গৃহদ্বারের কপাটে রয়েছে লেখা:"এসো হে সখা"- স্বাগত তোমায় হেথা।দক্ষিণ গোলার্ধের কক্ষের কপাটে আছে লেখা,এসো না তুমি বৃথা!বারণ করি তোমারে সখা।আসো

পুরোটা পড়ুন
Alone in forest

জীবনের  বিনাশ!

আমি এখন ঘুরি বনানী মাঝে,গাহি বিরহ সংগীত।দর্শি,পত্র-পল্লব কেমন নাচিছে,শুনি,পাখিদের গীত।কপোত-কপোতী পক্ষী যুগল আহ্লাদে,হেথা করিছে আলিঙ্গন।বেসুরো সুরের বাঁশিতে আমি বাজাই,বেদনার সুর বিতান।বৃক্ষরাজিরা ঠাঁই দাঁড়িয়ে সারি সারি,করিছে মিতালী পরস্পর।সখ্য হেথা ফুল ও ফলে,চলিছে বহি পরম্পর।ভ্রমর আসে পুষ্পবনে মধু আহরণে,করে সম্পর্কের বিকাশ।একলা একা মম বন বিহারে,হল "জীবনের বিনাশ!"

পুরোটা পড়ুন
Huff alone

কি লিখি তোমায়!

প্রিয়তমেষু!কি লিখি তােমায়!শব্দরা আজ হয়না চয়ন আমার কলম দিয়ে!একলা আমার অসাহায়ত্বের নেয় না খোঁজ কেহ,একলা আমায় ভেবে।তবে, কি লিখি তোমায়!ফুরিয়েছি কলম কত! লিখতে তোমায় শত।জানতে পারিনি কভু সে সব লেখা পেয়েছ কি না।পড়েছ কি কভু?তবে, কেন লিখি তবু??কি লিখি তোমায়!অপেক্ষারা আজ মানে না বাঁধ,আক্ষেপরাও তাই যোগ দিল তত্রসাথ!কি লিখি তোমায়!কবুতরটা

পুরোটা পড়ুন
Beautiful Bangladesh

জীবনের অবসান

আমি চেয়েছি হতে নিরুদ্দেশ!নিতে চেয়েছি ছুটি।চেয়েছি পালাতে জীবন থেকে,চেয়েছি অনন্তর-নিরন্তর মুক্তি।মিশতে চেয়েছি আকাশ-জমি মিলনস্থলে,ডুবতে চেয়েছি সাগর-নদীর মোহনায়।মিলিত হতে চেয়েছি ভূ-ত্বকের ধুলিকণায়,হারাতে চেয়েছি গগণের নীলিমায়।ঘণ-গাঢ় সবুজ বনানী ডাকে আমায়দর্শণার্থে তার নিঝুম সৌন্দর্য! ভীতসন্ত্রস্ত অসহায় আমার মননকে অনুপ্রেরণা যোগাতে অগ্রসর হয়ে আসেলক্ষ-কোটি জোনাকির সংঘ।অগণিত তারকারাজির মেলা অভ্যর্থনা জানায় আমাকে তার নীলাভ আলোর ঈষৎ

পুরোটা পড়ুন
Global Sumud Flotilla

রও অবিচল!

ক্ষুধার যাতনায় মরছে ওরা!কঙ্কালসার সব প্রাণের ধারা।অন্ন হীন জীবনের ভারে,ডুবছে সবে মানবতা হীনে।আহার সংস্থানের বাহন টিকে,আটকে দিল হায়েনার দলে।ক্ষুধার তাড়নায় শিশু কাঁদে,আবাল, বৃদ্ধ, বণিতা সাথে।ভুখা শরীরে শক্তি নাই,গাঁজা এখন খাদ্য চায়।বর্ণ, গোত্রের ভেদাভেদ ভুলে,হও এক মানবের তরে।এখনও তোরা জাগরে ভাই,হাতে আর সময় নাই।মরলে গাঁজা মরবে মানবতা,দূর কর সকল অসাড়তা।বিবেকবোধ সব

পুরোটা পড়ুন
Himu

অবিরত নোনা জল

গভীর রজনী!যবনিকাপাত ঘটেছে প্রখর আলোকজ্জ্বল ঝলমলে দিবাভাগের।আঁধারে ঢেকেছে রাঙা রবির দীপ্তিময় আভার।আহারের সন্ধানে উড়ে চলা পাখিরা ক্লান্ত, পরিশ্রান্ত কর্মব্যস্ত দিবার শেষে ফিরেছে নীড়ে।বন্ধ হয়েছে খোলা জানালা।রুদ্ধ হয়েছে সকল দুয়ার!ঘুমের দেশে শান্তির আবেশে হয়ত হারিয়ে গেছ তুমি।তোমার সাথে ঘুমিয়ে গেছে পুরো বসুধা।জেগে আছি একা আমি ঝিঁ ঝিঁ পোকাদের সাথে সংহতি জানিয়ে।বাজিয়ে

পুরোটা পড়ুন
Mother

মা আমার জয়গান

আজ ধরায় বারির আবাহন,উদাস করে ব্যাকুল মন।মাগো আমার গগন নীড়ে,কাঁদছে বুঝি আমায় ভেবে।ওমা তুমি কেঁদো নাকো,তোমার খোকন আছে ভালো।কাঁদলে তুমি আকাশ কাঁদে,পাহাড় কাঁদে ঝর্ণার বেশে।প্রভুর দরবারে করি মিনতি,মা যেন হয় চিরসুখী।মায়ের মুখের শুভ আশিসে,খোকার প্রাণে শান্তি আসে।তোমার ছায়া হৃদয় জুড়ে,রবে মাগো ঝড় বাদলে।যতই যাই দূর দেশে,তোমার স্মৃতি পড়ে মনে।তোমার তরে

পুরোটা পড়ুন
Lover boy

কতকাল খুঁজব তোমায়!

শেষ বিকেলের ম্রিয়মাণ বিদায়ী পিদিম আলোর বিচ্ছুরণে!অস্তমিত প্রায় রাঙা রবির রঙে রঙ্গিন রাঙা আভায়।বিষাদ মাখা দিবা-নিশির সন্ধি-বিচ্ছেদের ক্ষণে! পাখিদের নীঁড়ে ফেরার গোধূলী বেলায়,ঘরমুখো মানুষের ব্যস্ততার মিছিলের সহযাত্রী হয়ে খুঁজে-ফিরেছি তোমায় !হেটেছি অফুরম্ত পথ,,,দৃষ্টির নিভু নিভু প্রদীপ জ্বেলে।হয়নি ফেরা ঘরে,,,!রয়েছি চেয়ে সুদূর গগণ পানে, নিরাশার বালুচরে ডুবে যেতে বসা আমি আশার ভেলায় চড়ে! পাইনি দিশা

পুরোটা পড়ুন
See you soon, girl. I am alone.

তুমি আসোনি ফিরে তাই!

তুমি আসোনি ফিরে তাই!বসন্ত আর ফিরে আসেনি কভু মোর হৃদয়ের অঙ্গনে।পাখিরা আর ডাকে না কভু কিচির-মিচির রবে বৃক্ষের শাখাতে।তুমি আসোনি ফিরে তাই!ফাগুন পবন আর আসেনি ফিরে কভু মোর বসুন্ধরাতে, ডাকেনি কোকিল কুহু স্বরে।ভ্রমরও আজ হয়ে গেছে পথভোলা, আসেনি ফিরে কুসুমবাগে, আসেনি পুষ্প মন্ডিত কনকাঞ্জনে।তুমি আসোনি ফিরে তাই!দক্ষিণা সমীরন বহে না

পুরোটা পড়ুন