প্রথম পাতা » কবিতা » ভূতের মায়ের পুত

ভূতের মায়ের পুত

Mother

রাত বারোটায় নামলো যখন
হঠাৎ করে ঘুম
বুঝতে পারি কেউ দিয়েছে
আমার গালে চুম।

এদিকসেদিক তাকিয়ে দেখি
নেই তো ঘরে কেউ
বুকের ভেতর ভয়ের নদী
উতালপাতাল ঢেউ।

ঘুমের ঘোরে এগিয়ে দেখি
কাঁদছে কতক ভূত
বলছে সবাই হারিয়ে গেছে
ভূতের মায়ের পুত।

একটা ভূতে ঝাপটে ধরে
বলল আমায়, আয়
পাইছি ওরে বুকের মানিক
তুই ছিলি কোথায়?

ভয়ের চোটে লাফিয়ে উঠে
বলছি না না না
ছুটে এসে একজন বলেন
আমিই তোমার মা।

ইনি আমার মা কিনা তাই
ভাবি কিছুক্ষণ
আসল মাকে চিনতে পেরে
স্বস্তি পায় এ মন।

মাকে বলি ঘুমের ঘোরে
দেখছি কতক ভূত
বলল ওরা আমি নাকি
ভূতের মায়ের পুত।

জড়িয়ে ধরে মায়ে বলেন
করিস না আর ভয়
তুই যে আমার বুকের মানিক
অন্য কারোর নয়।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

কবির কাঞ্চন
কবি, গল্পকার, গীতিকার ও প্রাবন্ধিক। সহকারী প্রধান শিক্ষক, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ (ইংরেজি ভার্সন), নোয়াখালী। প্রকাশিত গ্রন্থ : ১৭টি, পুরষ্কার : ৮টি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *