রাখাল যখন ক্ষেত পেরিয়ে গরু নিয়ে যায়
গরুর মুখে ঠশি বাঁধা ফসল নাহি খায়।
ষাড় গরুর শক্তি অধিক টানতে পারে রথ
মানুষ তাকে বশে আনে নাকে লাগায় নত।
সিংহ হলো হিংস্র প্রাণি মেরে মাংস খায়
খাঁচার ভিতর বন্দী করে সেলফি তুলতে যায়।
সর্প হলো বিষের পোকা কামড়ে দিলে শেষ
মানুষরূপী সাপুড়ে যারা খেলা দেখায় বেশ।
হাতি হলো মস্ত বড় দৈত্য সমান মান
মানুষ তাহার ঘাড়ে বসে টানে তারি কান।
মানুষ হলো শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ তাহার জ্ঞান
নিয়ম কানুন যতই থাকুক নেয় মানুষের প্রাণ।
