প্রথম পাতা » কবিতা » ৩৬ শে জুলাই

৩৬ শে জুলাই

36 July

‎‎নদীর জলে নৌকা চলে
‎আমার মাথায় কাব্য,
‎৩৬ শে এই জুলাই নিয়ে
‎আজ সারাদিন ভাববো।

‎নয় কোটা নয় সবাই সমান
‎তাই ফুঁসিলো ছাত্র,
‎রাজাকারের বাচ্চা কারে
‎কয় হাসিনা মাত্র!

‎কণ্ঠ যে সব ফুটলো পথে
‎রাজাকার রাজাকার,
‎কে বলেছে কে বলেছে
‎স্বৈরাচার স্বৈরাচার!

‎পুলিশ এলো বারুদ ভরে
‎কত্তো চালাই গুলি,
‎ঠাঁই দাঁড়িয়ে সাঈদ, ওয়াসিম
‎বুকটা দিলো খুলি।

‎গুলির তোপে খানখানে বুক
‎শহীদ হলো তাঁরা,
‎তাঁদের শোকেই শক্তি জোগে
‎সবাই দিলো সাড়া।

শহীদ হলো
মুগ্ধ এবং
‎মোস্তফা এক নামে,
‎নিরব শহীদ হওয়ার কথা
‎বললো উড়াল খামে।

শহীদ হলো মিরাজ, লিজা
‎শান্ত, ফারুক আরো,
‎শহীদ সবুজ অন্য অনেক
‎বাদ রাখেনি কারো।

তোমরা জানো ময়নাগুলো
‎কয় না কথা এমনই,
‎৩৬ শে এই জুলাই তাঁরা
‎বুক পাতিলো কেমন-ই!

‎‎রক্তখেকো যেই হাসিনা
‎দেশ ছাড়ে যে অক্তে,
‎মানুষ মেরে পুলিশ দেখো
‎শহর ভাসাই রক্তে।

‎‎শিমুলতলা কৃষ্ণতলা
‎বিভস ফুলের গা,
‎৩৬ শে এই জুলাই এলো
‎হেঁটে হাজার পা!

‎রচনাকাল:২৫/০৮/২৪ইং

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

জাহেদুল ইসলাম বাঁধন
জাহেদুল ইসলাম বাঁধন, একজন সুপরিচিত ছড়াকার ও গীতিকার। তিনি দৈনিক এবং বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত লেখক। তাঁর জন্ম দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। বাবা আব্দুল রাজ্জাক ও মা আনজুমান আরা বেগম। চার ভাই-বোনের মাঝে কবি সবার বড়। কবি'র লেখালেখি শুরু করেন ২০১৭ সাল থেকে। নিয়মিত সমালোচক, সত্যভাষী, স্পষ্টভাষী। কবি জাহেদুল ইসলাম বাঁধন'র জীবনে তিনি বাংলা সাহিত্যের নক্ষত্র সুকুমার বড়ুয়া, আসাদ বিন হাফিজ ও বহু গুণীদের সান্নিধ্য হয়েছে। এবং তাকে বেশি প্রভাবিত করেন দার্শনিক ও বুদ্ধিজীবী আহমদ ছফা' দর্শন।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *