প্রথম পাতা » কবিতা » কপাল মিয়া

কপাল মিয়া

Bald man

কপাল মিয়া জন্ম নিলেন
বিশাল কপাল নিয়া
কপাল ঢাকেন কপাল মিয়া
টুপি মাথায় দিয়া ॥

কপাল মিয়ার কপাল ভালো
সকল লোকে বলে
এই গরবে কপাল মিয়া
বুক ফুলিয়ে চলে ॥

সবাই বলে টাকা হয়
বিশাল টাকের গুণে
কপাল মিয়া সেই খুশিতে
স্বপ্নে টাকা গুণে ॥

কপাল মিয়া ভাবেন মনে
আসছে টাকার খেল
এই ভাবনায় খালি মাথায়
মাখেন সরষে তেল ॥

এমন ভাবনায় কপাল মিয়ার
দু:খ গেল না
পুরো মাথাই কপাল হলো
টাকা হলো না ॥

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

S M Mukul
এস এম মুকুল
লেখক-কলামিস্ট, হাওর ও কৃষি অর্থনীতি বিশ্লেষক

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *