প্রথম পাতা » কবিতা » সোনার রাজ্য

সোনার রাজ্য

Golden State

এক যে আছে সোনার রাজ্য
সব খারাপই ভালো,
ভালো লোকে কালো দেখে
মন্দ দেখে আলো!

সেঁচা মিছা কথায় ভরপুর
লালকে বলে নীল;
সারাদেশে হইহট্টগোল
কান নিয়ে গেল চিল!

এই দেশেতে পাতি মাস্তান
সমাজ টাকে দেখে;
ছেলেরা খায় ভদকা-গাজা
রসগোল্লা রেখে।

সুদ বানিজ্য সহজ কথা
অল্প খেলে ভালো;
উচিত কথা বলা বারণ
মুখ হয়ে যায় কালো।

ছেলেরা সব খেলা ফেলে
মোবাইল নিয়ে বসে,
ইচ্ছে মতো চালায় মোবাইল
দিন চলে যায় রসে।

মোটরসাইকেল নিয়ে বাপের
উড়তে থাকে ছেলে,
রাস্তাটাও তার বাপের ভাবে
চালায় হেসে খেলে।

বললে কিছু তেড়ে আসে
উল্টো শাসন করে,
কথায় কথায় রাঙা চোখে
অস্ত্র বাহির করে।

অচিন রাজ্যে খোকাখুখি
যাবে যে দিন চলে
আসবে না আর নতুন মানুষ
পাপী হবে বলে।

সোজা মানুষ বাঁকা হয়ে
কষ্টে হেঁটে চলে!
দেশ চলে যায় গহীন গর্ভে
চোখ ভেসে যায় জলে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার (Kowshal karmaker), গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *