কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব পথ ভেঙে একখানা পথ শুধু একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ভালোবাসা
বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো - হুমায়ুন আজাদ রাজনীতি
কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে, "চলো", যেদিকে দু'চোখ যায় চলে যাই, যাবে? - হেলাল হাফিজ ভালোবাসা
যে ছেলে চাবামাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে; সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনকালে সুখী হতে পারে না - রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখসুখ