বাংলা ভাষাতে ‘ স্রষ্টার অস্তিত্বের প্রমাণ’ এই টপিকে অনেক কম লেখা হয়েছে বই। তবুও আমি যেগুলো পড়েছি বাংলাতে সেগুলোর কথা আগে বলব, তারপর আমি কিছু বিদেশি বই এর নাম বলব যেগুলো এমন ব্যক্তিরা লেখেছেন যারা এক সময় নাস্তিক ধর্মের বাপ ছিল এবং নাস্তিকতা ত্যাগ করে নিজের X ধর্মকে খন্ডন করেছে।
বাংলা ভাষাতে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যিনি এই বিষয়ে বই লেখেছেন তিনি হলেন রাফান আহমেদ । আপনারা স্রষ্টার অস্তিত্ব এর পক্ষে জানতে চাইলে ‘ রাফান আহমেদের ‘ বিশ্বাসের যৌক্তিকতা ‘ দিয়ে শুরু করতে পারেন।
এটা পড়ার পর পড়বেন ‘ মাওলা শান্তর ‘ লেখা ‘ অবিশ্বাসের ভাঙ্গা দেওয়াল ‘ বইটা। এখানে লেখক স্রষ্টার অস্তিত্ব এর পক্ষে দার্শনিক আলোচনা করেছেন।
বাংলা ভাষাতে স্রষ্টার অস্তিত্ব এর পক্ষে আরেকটা বই আছে, যেটা ইবুক আকারে আছে। আপনারা যদি ‘ বইটই ‘ আ্যপ এতে বা গুগলে ‘ আসিফ মেহেদীর ‘ বই ‘ দ্য গড হাইপোথিসিস ‘ লেখে সার্চ দেন তাহলে এটা পেয়ে যাবেন । বাংলা ভাষাতে আমার পড়া সেরা একটা ই- বুক এটা। ‘ দ্য গড হাইপোথিসিস ‘ এতে লেখক বিজ্ঞানের দর্শন থেকে আলোচনা করেছে। অবশ্যই এটা পড়তে বলব আমি।
এছাড়াও এগুলোর সাথে প্রাসঙ্গিক রেখে শিহাব উদ্দিন শুভ নামে একজন দ্বীনি ভাই ২০২৬ এতে বইমেলাতে ‘ বিজ্ঞান ও দর্শনের আলোকে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ ‘ নামে একটা বই লেখেছেন। এছাড়াও আমিনুর রাশেদ তিনিও এই টপিকে বই লেখেছেন। এছাড়াও ইবনে হাফেজসহ আরও অনেকে বই লেখার চেষ্টা করেছেন তবে তাদের বইগুলো যুক্তি ও বিজ্ঞানের দিক থেকে তেমন ইফেক্টিভ না, বলতে পারেন একেবারে নরমাল বই, তেমন কোনো যুক্তি বা আরগুমেন্ট নেই। তাই ওগুলোর কথা বললাম না।
আমি কতগুলো বিদেশি ভাষার বই এর কথা বলব যেগুলো আপনার অনলাইনে পেয়ে যাবেন। ইংরেজি পড়তে সমস্যা হলে বিভিন্ন টুলস দিয়ে ট্রান্সলেট করে নিবেন।
১. Reason Can Lead to God: A Philosopher’s Bridge to Faith – by ‘ joshua Rasmussen ‘
২. Five Proofs of the Existence of God -by ‘ Edward Feser ‘
৩. Calculating God – by ‘ Robert J. Sawyer ‘ (উপন্যাস)
৪. Ten Proofs for the Existence of God- by Hazrat Mirza Bashir-ud-Din Mahmud Ahmad, Khalifatul Masih II
৫. God’s Undertaker: Has Science Buried God? – by John Lennox ( অনেক গুরুত্বপূর্ণ এটা)
৬.The case for a creator – Lee strobel ( এই বইয়ের লেখক নিজে একজন নাস্তিক ছিলেন। তো বুঝতেই পারছেন যে একজন এক্স এথিস তার আগের অবস্থানকে খন্ডন করতে যাচ্ছে …)
৭. Faith and Reason -by Richard Swinburne (সহায়ক হিসাবে পড়বেন)
৮. Ther is ( No) A God – by ‘ Antony Flew ( এই বই যিনি লেখছেন তার নামটা কষ্ট করে গুগলে সার্চ করে তার ব্যাপারে জেনে নিবেন যে তিনি আসলে কে ছিলেন। তার ব্যাপারে আমি শুধু এতটুকু বলে দিচ্ছি যে ‘ এন্টনি ৫০ বছরেরও বেশি সময় ধরে নাস্তিকতার চর্চা করেছেন এবং বর্তমানে নাস্তিকরা যে টাইপের আধুনিক প্রশ্ন করে সেগুলোর পয়দা তিনিই করেছেন এবং সবশেষে তিনি বিজ্ঞানের নিদর্শন দেখে আস্তিক হয়েছেন…)
আপাতত এইগুলো পড়লেই হবে। বিশেষ করে এন্টনি এর বইটা অবশ্যই পড়বেন। আরও আছে তবে সব আমার পড়া হয় নি, হয় তো এগুলোর চেয়েও ভালো বই আছে, যদি কারো এই বিষয়ে আরও শক্ত আরগুমেন্ট নিয়ে লেখা বই এর সন্ধান জানা থাকে তাহলে আমাকে বলবেন ইনশাআল্লাহ ।
