প্রথম পাতা » কবিতা » একুশ মানে

একুশ মানে

21 February

একুশ মানে রক্তে রাঙা
পিচঢালা ঐ পথ,
আমার ভাইয়ের নিভে যাওয়া
রঙ্গিন ভবিষ্যৎ। 

একুশ মানে দুঃখী মায়ের
মলিন হওয়া মুখ,
অশ্রু-বানে ফিরে পাওয়া
মায়ের সকল সুখ।

একুশ মানে রক্তে কেনা
আমার মাতৃভাষা,
যে ভাষাতে কথা বলে
মিটাই মনের আশা।

একুশ মানে লাল-সবুজের
ছোট্ট বাসরঘর,
মনে-প্রাণে আছে মিশে
হয় না কভু পর।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *