মাঘের শেষে ডাকছে কোকিল
বসন্তেরই সুর
দখিন হাওয়ায় মনটা উতল
হারাই অচিনপুর।
আমের মুকুল গন্ধ ছড়ায়
কী অপরূপ দেশ
প্রজাপতি উড়ে বেড়ায়
দেখতে লাগে বেশ।
ফুলে ফুলে ভরে গেছে
কুমড়ো গাছের শাখা
ভাবি উড়ে যেতাম চলে
থাকত যদি পাখা।
ঝিকিমিকি তারার মাঝে
রাতের আকাশ সাজে
ঋতুরাজের আগমনে
খুশির সানাই বাজে।
খুশির সানাই
