প্রথম পাতা » কবিতা » শিরদাঁড়া হও

শিরদাঁড়া হও

Motivation

নদীর জলে আগুন জ্বলে-আগুন জ্বলে সব বুকে,
‎মাতৃ কোলে মৃত্যু হলে-মৃত্যু তবে মব ফুঁকে।

দর্শানো কি চোখ সয়েছে-বর্ষানো কি বৃষ্টি হয়!
‎দৃষ্টি থেকে মন্দ কবে-শেষ ভালো যার কৃষ্টি রয়।

বর্গী দেখ বর্গী এলো-পাক না ভারত দেখ চেয়ে,
‎যাসনে ভুলে চমকে বিপদ-মনটা আহা লেট গেয়ে।

লাল চূড়াতে মুগ্ধ তুমি-রক্ত দেখে কাঁদবা না
‎দেশের হয়ে শত্রু ভয়ে-শিঁরদাঁড়া হও ভাগবা না।

এই বাবু সাব মন্ত্রী মশায়- দশায় ঘুরে তোর না-কি,
‎দেশ বেঁচিবি আমরা বোকা-কেমনে ভাবিস ঘোর ফাঁকি।

‎দেশ যদি ভাই একটুখানি-নষ্ট হওয়ার পথ খোঁজে,
আমরা কি আর এক হবো না-দশজনারই মত বুঝে?

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

জাহেদুল ইসলাম বাঁধন
জাহেদুল ইসলাম বাঁধন, একজন সুপরিচিত ছড়াকার ও গীতিকার। তিনি দৈনিক এবং বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত লেখক। তাঁর জন্ম দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। বাবা আব্দুল রাজ্জাক ও মা আনজুমান আরা বেগম। চার ভাই-বোনের মাঝে কবি সবার বড়। কবি'র লেখালেখি শুরু করেন ২০১৭ সাল থেকে। নিয়মিত সমালোচক, সত্যভাষী, স্পষ্টভাষী। কবি জাহেদুল ইসলাম বাঁধন'র জীবনে তিনি বাংলা সাহিত্যের নক্ষত্র সুকুমার বড়ুয়া, আসাদ বিন হাফিজ ও বহু গুণীদের সান্নিধ্য হয়েছে। এবং তাকে বেশি প্রভাবিত করেন দার্শনিক ও বুদ্ধিজীবী আহমদ ছফা' দর্শন।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *