প্রথম পাতা » কবিতা » ‎ফুল কুড়ালি বুলবুলিরা

‎ফুল কুড়ালি বুলবুলিরা

Bulbuli

‎ফুল কুড়ালি বুলবুলিরা
‎ফুল যে কুড়াই
‎ঝুমকোলতার টুনটুনিরা
‎প্রাণ যে জুড়ায়।

ওই যে দেখো দূর- সুদূরে
‎সবুজ বনে
‎ফের ছুটে মন বকুল তলায়
‎সঙ্গোপনে।

‎শিশির ঝড়ে পা ধুয়ে যায়
‎দস্যিদলে
‎ইচ্ছে হলো নাইতে যেতে
‎নদীর জলে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

জাহেদুল ইসলাম বাঁধন
জাহেদুল ইসলাম বাঁধন, একজন সুপরিচিত ছড়াকার ও গীতিকার। তিনি দৈনিক এবং বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত লেখক। তাঁর জন্ম দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। বাবা আব্দুল রাজ্জাক ও মা আনজুমান আরা বেগম। চার ভাই-বোনের মাঝে কবি সবার বড়। কবি'র লেখালেখি শুরু করেন ২০১৭ সাল থেকে। নিয়মিত সমালোচক, সত্যভাষী, স্পষ্টভাষী। কবি জাহেদুল ইসলাম বাঁধন'র জীবনে তিনি বাংলা সাহিত্যের নক্ষত্র সুকুমার বড়ুয়া, আসাদ বিন হাফিজ ও বহু গুণীদের সান্নিধ্য হয়েছে। এবং তাকে বেশি প্রভাবিত করেন দার্শনিক ও বুদ্ধিজীবী আহমদ ছফা' দর্শন।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *