আকুম-বাকুম পায়রাগুলি- আয়রা দিলো ছেড়ে,
খোকার মাথা বেশ রেগেছে- আসছে দিকে তেড়ে।
পায়রা ছেড়ে আয়রা তুমি- করলে কি তা বলো,
আজ তোমারই বিচার হবে- দাদুর কাছে চলো।
এই-যে দাদু বিচারপতি – অনেক তুমি করো,
আয়রা যে আজ পায়রা ছেড়ে- কেমন খেলা তরো!
পায়রা আমার ফের দেবে কে? বলো বলো দাদু,
ফের না দিলে আয়রা কে আজ- করবে কালা জাদু।
দাদুর মাথায় নেই রে জাদু- বিচার হবে হবে,
আয়রা শোনো মায়ের থেকে- পায়রা আনো তবে।
নয়তো বাবু খোকার মাথা- আজ যে ভীষণ রেগে
পায়রা দিয়ে আয়রা তুমি- যাওরে এবার ভেগে।
