প্রথম পাতা » কবিতা » ঈদ

ঈদ

Eid

ঈদ এসেছে ঈদ,
ঘর সেজেছে মন মেতেছে
গাইছি খুশির গীত।

পড়শি পাড়ায় ধুম,
নতুন পোশাক পড়বো ঈদের
তাই হারালো ঘুম।

চাঁদ উঠেছে চাঁদ,
কাল যে ঈদের সাজবো আহা!
তাই রাঙাবো হাত।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

জাহেদুল ইসলাম বাঁধন
জাহেদুল ইসলাম বাঁধন, একজন সুপরিচিত ছড়াকার ও গীতিকার। তিনি দৈনিক এবং বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত লেখক। তাঁর জন্ম দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। বাবা আব্দুল রাজ্জাক ও মা আনজুমান আরা বেগম। চার ভাই-বোনের মাঝে কবি সবার বড়। কবি'র লেখালেখি শুরু করেন ২০১৭ সাল থেকে। নিয়মিত সমালোচক, সত্যভাষী, স্পষ্টভাষী। কবি জাহেদুল ইসলাম বাঁধন'র জীবনে তিনি বাংলা সাহিত্যের নক্ষত্র সুকুমার বড়ুয়া, আসাদ বিন হাফিজ ও বহু গুণীদের সান্নিধ্য হয়েছে। এবং তাকে বেশি প্রভাবিত করেন দার্শনিক ও বুদ্ধিজীবী আহমদ ছফা' দর্শন।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *