প্রথম পাতা » কবিতা » আমি খালেদা জিয়া বলছি

আমি খালেদা জিয়া বলছি

Khaleda Zia

আমি একটি দেশের কথা বলছি
যে দেশের সার্বভৌমত্ব লুণ্ঠিত হয়েছে বার বার
যারা সার্বভৌমত্বের কথা বলতে চেয়েছে
তাদেরকেই হত্যা করা হয়েছে প্রতিবার
অধিকারের কথা বললেই ট্যাগিং- রাজাকার ভারতবিরোধী পাকিবীজ
যে দেশে দেশ রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবরার ফাহাদ
আবু সাঈদ মুগ্ধ ওসমান হাদি আর অগণিত তাজা প্রাণ
হয়তো রক্ত ঝরবে আর
হয়তো শহিদ হবেন অজস্র আরো
এ তো সেই দেশ
যেখানে একটি দলের কাছে গোলামীর জিঞ্জির
আর অন্য দলের কাছে স্বাধীনতার পতাকা
এই তো সেই দেশ যে দেশের বাইরে
আমার কোনো ঠিকানা নেই
এটাই হলো আমার ঠিকানা
প্রিয় দেশবাসী
আপনারা আপনাদের ঠিকানা নিশ্চিত করুন
নইলে ওরা কবর দেবার মাটিটুকু কেড়ে নেবে
জানাজার আগে

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *