প্রথম পাতা » কবিতা » আলাপন

আলাপন

lonely

সাইলেন্ট মুডে ফোন রেখে দিলে ফোন আসে

বেজে উঠে না উচ্চস্বরে,
জানান দিতে

এইত এইখানে
দেখুন মিঃ/ মিস/ মিসেস
আপনার সাথে যোগাযোগ করতে চাইছে।

তবে কি হয় জানো…
ফোন বিনা শব্দে থাকলে

আমি এক মনে ঝিম মেরে থাকি।
আমি এক মনে সময় আঁকি

উপার্জন করি নিজের একাকিত্ব।

আমার কখনো কখনো এমনটাও লাগে
হাত বাড়িয়ে দিতে ইচ্ছে করে।

চারপাশে এত দেখি
চলছে সবাই মিথ্যা গতিতে

আমিও ভাণ ধরি, বলি খুব ব্যস্ত

আদৌতে ঘুরে বেড়াই
নিজের ঘরের দেয়ালের সাথে।

যেখানে অনেকে থাকে আবার কেউ থাকে না

শাঁড়ির কুঁচির মত গুছিয়ে
গুজে দেই লেখার খাতায়।

বেস্বাদ যৌবন আড়ালে ঈশ্বর চোখ হাসে;
জানি তো, আমরা ফিরবই সকল অসমাপ্ত আলাপে…

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রোকেয়া হক কনা
নিজের সম্পর্কে বলা বড্ড কঠিন, আমি প্রতিনিয়ত বদলে বদলে যাচ্ছি...

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



One thought on “আলাপন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *