এই শহরটা বড়ই অদ্ভুত!
মানুষের ভিড়ে লুকিয়ে থাকে অমানুষ।
চিনবো কেমনে!সবই একই!
এখানে তো অর্থ আর স্বার্থের খেলা
আসলে পৃথিবীতে বসেছে অমানুষের মেলা।
মন হল হাজার দুয়ারি ঘর
আজ আপন তো কাল পর।
বুঝিনা পার্থক্য, কোনটা ওজন কোনটা ভর
তারাই সফল যারা স্বার্থপর।
কে জানি বলেছিল…..
আগে নিজেকে বদলান,
দেখবেন সবকিছু বদলে গেছে।
নিজেকে বদলানোর পর দেখি
সমাজের সবাই একই
শুধু আমিই অদ্ভুত!
