প্রথম পাতা » কবিতা » তোমাদের জন্য রেখে যাচ্ছি

তোমাদের জন্য রেখে যাচ্ছি

Leaving for you

আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুঃসময়
রেখে যাচ্ছি নিষ্ঠুরতা, অস্থিরতা, বিপর্যয়
রেখে যাচ্ছি ধ্বংসলীলা, বনের উল্লুক, ভাঙা তীর, বেদখল নদী, কৃষ্ণাভ জল বুড়িগঙ্গার, রেখে যাচ্ছি প্রতিহিংসা।

তোমাদের জন্য রেখে যাচ্ছি হিন্দু নিধন প্রকল্প, রেখে গেলাম খুন, ধর্ষণ, নিপীড়ন, সন্ত্রাস, চাঁদাবাজ, বনখেকো।
রেখে গেলাম মিথ্যা, জালসনদ, ভুয়া ময়নাতদন্ত।

তোমাদের জন্য রেখে যাচ্ছি সিরিয়া, গাজা, ধ্বংসস্তুপ
রেখে গেলাম মরা নদী, বন্ধখাল, ভাঙা সেতু, ব্রিজ, কালভার্ট, মদ, ভাং, ইয়াবা, সহস্র নষ্টের রূপ।

রেখে যাচ্ছি অসুরের আস্ফালন, গানহীন, প্রাণহীন প্রান্তর, রেখে যাচ্ছি বিনোদন বলাৎকার, রেখে গেলাম নষ্টামি চমৎকার। রেখে গেলাম গাঢ় অন্ধকার।

তোমাদের জন্য রেখে যাচ্ছি খাদক, ঘাতক, পীড়ক। রেখে গেলাম হিরো : আলম করিম এডলফ, তোমাদের আদর্শক।
তোমাদের জন্য রেখে গেলাম পেটুক নেতা, কতিপয় জীর্ণ খেতা, হিসাবের বকেয়ার খাতাটা!

আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি প্রলয়
ঝড়ের আর্তনাদ, রেখে যাচ্ছি সামূহিক পতন।।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Sujon Hamid
সুজন হামিদ
জন্ম: ২৯ মার্চ, ১৯৮৭ খ্রি., শেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম তাওয়াকুচায়। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পারিবারিক জীবনে তিন পুত্র আরিয়ান হামিদ বর্ণ, আদনান হামিদ বর্ষ এবং আহনাফ হামিদ পূর্ণকে নিয়ে তাঁর সুখের সংসার। একসময় থিয়েটারে যুক্ত থেকেছেন। রচনা, নির্দেশনা ও অভিনয় করেছেন অনেক পথনাটকে। মুক্তিযুদ্ধের মহান আদর্শকে লালন করেন হৃদয়ে। স্বপ্ন দেখেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণের। গ্রন্থ: বাংলা ভাষা ও সাহিত্যের জ্ঞানগ্রন্থ 'বাংলাকোষ'(২০২১)।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *