হঠাৎ করে পড়লাম ঝড়ে
ধূলোয় মাখল গা,
দৌড়ের উপর হোটচ খেয়ে
মচকে গেলো পা।
নাকমুখ থুবড়ে ধপাস করে
পড়লাম বা পাশে,
আমায় দেখে হারুর বেটি
হি হি হি হাসে।
লুঙ্গিখানা ছিঁড়ে গেছে
উু শব্দ মুখে,
দোহাই লাগে হারুর বেটি
বলিস না কাউকে।
ব্যাথার চেয়ে পেলাম শরম
মুখ দেখানো ভার
গোটাপাড়া খবর পেল
ছাড় দিল না আর।
একে একে সবাই মিলে
দিল উপদেশ
হাঁটবি রাস্তা দেখে শুনে
নইলে হবি শেষ।
