প্রথম পাতা » কবিতা » মৎসগন্ধা নারী

মৎসগন্ধা নারী

girl alone

একদিন চাঁদপ্রহরে তবে এসো;
কচুরি ফুলের মালা জড়াবো তোমায়,
তুমি স্বপ্ন ভেঙে দিতে তবু এসো
দুঃস্বপ্ন দু’হাতে তুলে।

বিলের সংগোপনে ওধারে মাছলাগা নদী, তুমি মৎস্যগন্ধা সুরে ভেসে এসে
সেই জলে জলছবি এঁকো- সে ছবি
যে আমাকে রেখেছে দূরে নিরর্থ দর্শক করে
আমি – তাই হতে পেরে এ জীবনে
যেনো পূর্ণরপ্রাণ ফিরে পাবো- ততোধিক
মাকালচূড়া বুঝি!

গ্রামের মধ্য দিয়ে মৌসুমি ফুল, কাহাদের বাড়ি,
সে গন্ধবিলিয়ে দিয়ে আসে; আমি সেই পথ বেয়ে
পেছনে হেঁটে হেঁটে নিজেকে বামন করে রাখি নি কোনোদিন তবু ‘রঙ্গিলা কারো সাথে প্রেম করে নি’-
কি করে বোঝাবো আমিও চাইনি তাহারে ঘুমঘোরে।

হে শঙ্খিনী মৎস্যগন্ধা এক অনির্ণেয় নারী
বাজঝড় প্রতিবার হবে জানি
কেউ তো শ্মশানগামী হবে
তোমার সিথানে রবে ঘুম;

বিলের ওধারে সংগোপনে নদী ও মিন জন্ম যাহাদের আমি তো সেই জল
পেরিয়ে গেছি কোন কালে সেই কতো আগে,
এখনো ভাবছো কেনো ভুলে গিয়ে বার বার শুধুই আমারে!
গণিতে কাঁচা পাঠশালা সেই কথা জানে

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *