প্রথম পাতা » কবিতা » তার নাম খালেদা জিয়া কিংবা বাংলাদেশ

তার নাম খালেদা জিয়া কিংবা বাংলাদেশ

Khaleda Zia

আমি রাজনীতির লোক নই
আমি কবিতার লোক
রাজনীতির লোক না হলেও যিনি কবিতার লোক
তাকে রাজনীতির খোঁজ রাখতে হয় কবিতার খাতিরেই
আসলে কবিতার খাতিরেই আমি
খোঁজ রেখেছিলাম রাজনীতির
খোঁজ রাখতে গিয়ে দেখি আমার দেশের রাজনীতিতে একজন রাজনীতিবিদ দেশ আর গণতন্ত্রের জন্য
বরণ করে নিয়েছিলেন অসুস্থতা আর কয়েদি জীবন
তিনি চাইলেই সেইফ এগজিট নিয়ে থাকতে পারতেন ভালো- অনায়সাসে
তিনি তা করেন নি
দেশপ্রেমিক বলেই তিনি
থেকে গিয়েছিলেন দেশেই
দেশের মানুষেরা তাকে আপোষহীন দেশনেত্রী বলেন
আমি কবিতার লোক জন্যেই ভবিষ্যৎ দেখতে পাই
দেখতে পাই যে আমার দেশের একজন মানুষ
যিনি সমগ্র পৃথিবীতে জায়গা করে নিবেন ‘গণতন্ত্রের মা’ – এই নামে
আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন
তার নাম খালেদা জিয়া কিংবা বাংলাদেশ

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *