যাবে আমার গাঁয়,
যে মাঠিতে সবুজ ঘাঁসে চাদর মেলে ঘুমায়।
যাবে আমার বাড়ি,
যে বাড়িতে যেতে ব্যকুল বদ্ধ শহর ছাড়ি।
দেখবে ঘ্রাণের শহর,
যেখানে মোর মা’জননী ঘুমায় মাঠির উপর।
দেখবে আমার নদী,
যে নদীতে দস্যুতনয় খেলতো নিরবধি।
দেখবে গাঁয়ের ক্ষেতি,
যেখানে মোর গাঁয়ের কৃষক ঘাম ঝরানো স্মৃতি।
যাবে গাঁয়ের বিলে?
যে বিলেতে শাপলা ফুটে পসরা নিচে ঝুলে।
দেখবে গাঁয়ের পুকুর,
যে পুকুরে পাড়ার ছেলে নামবে সময় দুপুর।
যাবে আমার গাঁয়,
যে গাঁয়েতে কত মেয়ে নকশিকাঁথা সেলাই।
দেখবে আমার স্মৃতি,
যে ঘরেতে জন্ম হলো হয়নি আজো ইতি।
শুনবে মধুর ডাক,
আজি চলো মায়ের কাছে একটু পেলে ফাঁক।
লইবে শীতল আভা,
মোর গাঁয়েতে দখিন বাতাস বিকেল হলে ডেবা।
যাবে আমার গাঁয়,
যে গাঁয়েতে সেই পুরানো বন্ধুগুলো নাই!
