প্রিয়তমেষু!
কি লিখি তােমায়!
শব্দরা আজ হয়না চয়ন আমার কলম দিয়ে!
একলা আমার অসাহায়ত্বের নেয় না খোঁজ কেহ,
একলা আমায় ভেবে।
তবে, কি লিখি তোমায়!
ফুরিয়েছি কলম কত! লিখতে তোমায় শত।
জানতে পারিনি কভু সে সব লেখা পেয়েছ কি না।
পড়েছ কি কভু?
তবে, কেন লিখি তবু??
কি লিখি তোমায়!
অপেক্ষারা আজ মানে না বাঁধ,
আক্ষেপরাও তাই যোগ দিল তত্রসাথ!
কি লিখি তোমায়!
কবুতরটা আজ হয়ে গেছে বয়ঃবৃদ্ধ,
মেলতে পারে না ডানা।
কিংকর্তব্যবিমূঢ় আমি ভাবি এখন,
কিভাবে পাঠাব তোমায় লেখা নীল খামে ভরা মোর চিঠিখানা।
তবে, কেন লিখি তোমায়?
কি-ই-বা লিখি তোমায়!
স্বপ্নরা আজ হয়না বিবৃত, কালি নেই আজ দোয়াতে।
হৃদয় ক্ষরিত রক্ত দিয়ে লিখি আজ তাই
তোমায় মনে হলে।
কি লিখি তোমায়!
