প্রথম পাতা » কবিতা » কতকাল খুঁজব তোমায়!

কতকাল খুঁজব তোমায়!

Lover boy

শেষ বিকেলের ম্রিয়মাণ বিদায়ী পিদিম আলোর বিচ্ছুরণে!

অস্তমিত প্রায় রাঙা রবির রঙে 

রঙ্গিন রাঙা আভায়।

বিষাদ মাখা দিবা-নিশির সন্ধি-বিচ্ছেদের ক্ষণে! 

পাখিদের নীঁড়ে ফেরার গোধূলী বেলায়,

ঘরমুখো মানুষের ব্যস্ততার মিছিলের সহযাত্রী হয়ে খুঁজে-ফিরেছি তোমায় !

হেটেছি অফুরম্ত পথ,,,দৃষ্টির নিভু নিভু প্রদীপ জ্বেলে।

হয়নি ফেরা ঘরে,,,!

রয়েছি চেয়ে সুদূর গগণ পানে, 

নিরাশার বালুচরে ডুবে যেতে বসা আমি আশার ভেলায় চড়ে! 

পাইনি দিশা কভু খুঁজে,চোখ দুটি তবু বুজে, চলেছি হেঁটে একলা পথে।

-প্রশ্ন জাগে হঠাৎ মনে-

আর কতকাল খুঁজব তোমায়!?

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *