প্রথম পাতা » কবিতা » স্বদেশের রূপকথা

স্বদেশের রূপকথা

Village

হৃদয়ে উঠেছে ঝড়, যেন পিপাসা,
চারিদিক চেয়ে থাকি; মিটে না আশা।
অন্তরে আহাজারি;
আ’মরি কি যে করি,
প্রকৃতিতে মনোরম—
‌‌দৃশ্য যে আঁকা,
ছবি আঁকা যেন সব পুষ্পে মাখা।

এক ধারে সোনালতা পাতায় ভরা;
ইহা যেন ঝর্ণার স্রোতধারা।
উপরেতে চোখ মেলি,
শূন্য অমিত বেগে—
সোনালী চিল উড়ে যায়
স্বর্গের রাজা।
নীল রঙে মাখা সব স্নিগ্ধ ও তাজা।

আধারে চুপিচুপি বাতি জ্বালে কারা?
ইহা যেন আকাশের ঝিলিমিলি তারা।
জোপঝাড়ে ঝিলিমিলি,
থুকি থুকি আলো জ্বালি;
জোনাক পোকার দল—
নিশিতের ঘরে!
ইহা দেখে ঝিঁঝি পোকা ঝিনিকিঝিনি তাল ধরে।

আজি ক্লান্তির উত্তাপে গ্রীষ্ম রুখে;
অগ্নির দৃশ্য সে যে বঙ্গের বুকে।
গ্রীষ্মের দুপুরেতে,
অগ্নি মশাল হাতে
ভেঙে পুড়ে করে ছাই—
ঘৃণ্যর মুখে।
অগ্নির দৃশ্য সে যে বঙ্গের বুকে।

বর্ষার জল ছুটে তটিনী পড়ে;
মনে হয়, কোথা যেন দেখেছি তারে।
ভরা নদী চড়ে যায়,
কোনদিক নাহি চায়;
যেন স্রোত নিয়ে যায়
অজানার দেশে।
সারা দেশ ঘুরে যায় পথিক বেশে।

দিশেহারা মন উল্লাসে ভাসে শরতের প্রভাতে।
এ কি মনোরম রূপ তার হাতে-নাতে!
যেদিকে তাকাই চাই,
পুষ্প রচায় তাই;
আকাশের শুভ্র মেঘ
তুলো হয়ে ভাসে।
আহা, যেন এসে গেছি স্বর্গের দেশে।

হেনকালে হেমন্ত আসিয়া বাংলার তীরে;
শান্ত কোমল দৃশ্য তার হেসে যা‌য় নবান্নের তরে।
উপরেতে রূপমনি
উড়ে চলে সারাক্ষনি;
ডুবে যায় সে অমনি
কুহেলীর ভীড়ে।
শীত এসে নিয়ে যায় নমঃনমঃ স্বরে।

প্রকৃতিতে যবে চলে বসন্তের খেলা,
নীড়েতে ফিরে আসে সুরেলা কোকিলা।
কুহুকুহু তারি ডাকে,
প্রকৃতি মা ছবি আঁকে;
ফুলে ফুলে সাজসজ্জা—
একি রূপলিলা।
জমে যায় তারি সাথে প্রেমের খেলা।

কত হেরিনু মনোমুগ্ধ রূপময়ী দৃশ্য;
তব মন ছুটে চলে অজানার হদিসে।
রূপময়ী দেশ খুঁজি,
নানা দেশ ঘুরি-ফিরি;
সবশেষ ঘুরে ফেরি
পূর্বের পথে।
ফিরে আসি স্বদেশ রূপের মায়ায়।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Shah Alam
শাহ্ আলম আল মুজাহিদ
কবি শাহ্ আলম আল মুজাহিদ ১৯৯৯ সালের ৪ঠা জুন জন্মগ্রহণ করেন নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার অন্তর্গত এক শান্তিপূর্ণ গ্রাম তিতারজান-এ। তাঁর পিতা জয়নাল আবেদীন একজন কৃষক, আর মাতা আনোয়ারা আক্তার একজন গৃহিণী। শিক্ষাজীবনের শুরুতে তিনি স্থানীয় ডেউটুকোন হাই ইস্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) পাশ করেন। এরপর ভর্তি হন আবু আব্বাস ডিগ্রি কলেজ-এ, যেখানে ২০১৯ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন।২০২৫ সালে নেত্রকোনা সরকারি কলেজ এ অনার্স (বি.এ) সম্পন্ন করেন। কবিতা ও সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ ছাত্রজীবন থেকেই পরিলক্ষিত হয়। তাঁর লেখায় কাজী নজরুল ইসলামের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। বিদ্রোহ, প্রতিবাদ, এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। তিনি একাধারে সাহসী, স্পষ্টভাষী ও সমাজসচেতন কবি, যাঁর লেখনীতে সময় ও বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে ওঠে।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *