হাসি হলো শিল্প কলা
কত রকম বাহার,
হাসি দিয়ে আপন করে
আকাশ পাতাল পাহাড়।
কেউবা হাসে শব্দ ছাড়ায়
কেউবা হাসে শব্দে,
কেউবা হাসে মনের ছন্দে
কেউবা হাসে কষ্টে।
কিছু হাসি চুরি করে
অন্য জনের সাফ মন,
কিছু হাসি আঘাত করে
কাঁদে আপন জন।
কিছু হাসি আড়াল করে
মনের যত দুখ,
কিছু হাসি ছড়ায় খুশি
দুখীর মনে সুখ।
কিছু হাসি সৌন্দর্য বাড়ায়
গালে পড়ে টোল
কিছু হাসির শব্দ কানে
বাজায় ঢাক ঢোল।
সুখের হাসিই মুখে হাসি
মন থাকে ভালো,
হাসি বিনে মনে জমে
গহীন আঁধার কালো ।
কষ্টের মাঝে হাসতে পারা
অভিনয় অতি শক্ত,
হাসি সাথে কান্না আসে
ঝরলে মনে রক্ত।
মনের কষ্ট অশ্রু হয়ে
জমে যখন চোখে,
পাগল তখন হাসি ভুলে
কাঁদে গহীন শোকে।
হাসির সাথে মিষ্টি কথা
খারাপ লোকের অস্ত্র
সুযোগ বুঝে খুলে ফেলে
সরল লোকের বস্ত্র।
নিত্য দিন চলছে কত
হাসা হাসির খেলা
আসল নকল না চিনলে
বাড়ে মনের জ্বালা।
