আজ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে,
পুড়ছে শরীর অসহনীয় খরতাপে।
মা নেই ভুবন মাঝে,
পাখার বায়ু পাই কিভাবে!?
ললাটে কোণে ঘাম জমে,
দেয়না মুছে কেউ সোহাগে।
কাঁদি আমি সর্বহারা,
কবে পাব তোমার দেখা!?
প্রতীক্ষার যে হয়না শেষ,
সুখেরও কোন নেই লেশ।
মাগো তুমি নাওগো ডেকে,
আদর করে তোমার কাছে।
দেখবে তখন প্রভাত সাঁঝে,
খোকন কেমন হাসে আমোদে।
মা হারারা আয়রে ছুটে,
যাব সবাই মায়ের দেশে।
মাগো মোদের যে ভূমেতে,
ব্যাকুল চিত্তে আছেন বসে।
