যদি ইচ্ছে পূরণ হতো
ইচ্ছে হলে আমি হতাম
হুতুমপেঁচার মতো।
নিশীথরাতে গাছের ডালে
বসে থাকতাম চক্ষু মেলে
খেয়াল মতো দেখে যেতাম
ইচ্ছে হতো যতো।
ইচ্ছে পূরণ হতো যদি
নাবিক হয়ে পেরিয়ে যেতাম
কত সাগর নদী।
সাত সমুদ্র পাড়ি দিতাম
কূলকিনারায় চিহ্ন দিতাম
বইয়ের পাতায় লেখা থাকতো
কতো শতো স্মৃতি।
যদি ইচ্ছে হতো পূর্ণ
আমায় দেখে এই পৃথিবীর
শয়তান হতো শূন্য।
অন্ধকারকে ধ্বংস করে
আলোয় দিতাম জগৎ ভরে
স্বর্গটাকে এনে দিতাম
তোমাদেরই জন্য।
